৮ই মে ১৯৪৫ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপনী দিন। এই যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন ও ফ্রান্স সহ মিত্র পক্ষের সামরিক ও বেসামরিক মিলে প্রায় ৬ কোটি ১০ লাখ মানুষ নিহত হয়। বহু নিরীহ মানুষকে বিনা বিচারে বর্বর ভাবে হত্যা করা হয়। এসব হত্যাকাণ্ডে হিটলারের পক্ষে হুকুম দিয়েছিলেন ইতিহাসের অন্যতম ঘৃণিত যুদ্ধাপরাধী উইলহেম বোদউইন জোহান গুস্তভ কেইটেল ( Wilhelm Bodewin Johann Gustav Keitel)। কেইটেল তিনি ছিলেন একজন জার্মান ফিল্ড মার্শাল এবং যুদ্ধাপরাধী, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির সশস্ত্র বাহিনীর হাই কমান্ড এর প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

সেই ক্ষমতাবলে, কেইটেল একাধিক এমন সব ফৌজদারি আদেশ এবং নির্দেশিকায় স্বাক্ষর করেছিলেন যা নজিরহীন বর্বরতা এবং ঘৃণ্য অপরাধের যুদ্ধে পরিচালিত করে। ফিল্ড মার্শাল ইওয়াল্ড ফন ক্লেইস্ট (Ewald von Kleist), হিটলারের বিষয়ে কেইটেলের দাসত্বপূর্ণ “yes man” আচরণের কারণে তাকে “হিটলারের বোকা অনুসারী” বলে তিরস্কার করেন। হিটলার নিজেও তার সম্পর্কে বলেছিলেন ‘the man’s as loyal as a dog’। সহকর্মীরা তাকে হিটলারের ‘yes man’ বলে আড়ালে গালি দিতো। তার হুকুমে অগণিত সৈনিক ও রাজনৈতিক বন্দিদের বিনা বিচারে গুলি করে হত্যা করা হয়। যুদ্ধের পরে কেইটেলকে নুরেমবার্গের আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনালে “অন্যতম বড় যুদ্ধাপরাধী” হিসাবে অভিযুক্ত করেছিল। মানবতার বিরুদ্ধে অপরাধ, শান্তির বিরুদ্ধে অপরাধ, অপরাধমূলক ষড়যন্ত্র এবং যুদ্ধাপরাধ সহ তাকে যুদ্ধাপরাধের সমস্ত অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল। বিচারের সময় কেইটেল স্বীকার করে যে, সে জানতো যুদ্ধে হিটলারের দেওয়া আদেশ গুলো ছিলো অবৈধ ও যুদ্ধের নীতি বিরুদ্ধ। ১৯৪৬ সালে বিচার শেষে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। রায়ের পরে তার অনুরোধ ছিলো সামরিক বাহিনীর মর্যাদায় ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা। কিন্তু মিত্র বাহিনী তা নাকচ করে দিয়ে সাধারণ অপরাধীর মত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়।
-রাকিবুল ইসলাম, প্যারিস থেকে

