‘দেশের সীমান্ত জেলায় কঠোর লকডাউন জরুরি’

করোনাভাইরাস ও ব্ল্যাক ফাঙ্গাস প্রতিরোধে ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জেলায় কঠোর লকডাউন জরুরি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

শনিবার (২৯ মে) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ৩৫টি। সীমান্তবর্তী জেলার লোকজনের যাতায়াত বেশি। ইতোমধ্যে ভারত থেকে দেশে ফিরে আসা বেশ কয়েকজনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাই সীমান্তবর্তী জেলায় লকডাউন জরুরি হয়ে পড়েছে।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, সীমান্তবর্তী জেলার মানুষ অন্য শহরে না যেতে পারে সেজন্য কঠোর লকডাউন বাস্তবায়ন করতে হবে। একইসঙ্গে অন্য জেলার মানুষও যেন সীমান্তবর্তী জেলায় প্রবেশ করতে না পারে। ভারত থেকে সীমান্তবর্তী জেলাগুলোয় বৈধ বা অবৈধভাবে বাংলাদেশে যারাই আসুক না কেন তাদের অবশ্যই কোয়ারেন্টাইনে রাখতে হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.