‘গ্রামে গিয়ে বেশি ঘোরাফেরা করবেন না’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ঈদ উপলক্ষে ঘরে ফেরা মানুষের ঢল দেখে তিনি মর্মাহত হয়েছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, করোনা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আছে। মানুষ যেভাবে বাড়িতে গেল, তাতে আমরা খুবই মর্মাহত হলাম। সরকার তো চেষ্টা করেছে মানুষকে সুরক্ষিত রাখার। সেজন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল। কিন্তু মানুষ সেই সুরক্ষা মানল না। চলে গেল যে যেমনে পারে।

আজ বুধবার উপহার হিসেবে বাংলাদেশকে চীনের দেওয়া পাঁচ লাখ ডোজ করোনার টিকা হস্তান্তর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা এটি আশা করব, তারা যেন নিজের জায়গায় গিয়ে বেশি ঘোরাফেরা না করেন। তারা যেন ভাইরাসটা ছড়িয়ে না দেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যাতে ভাইরাসটি ছড়িয়ে না যায়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.