করোনায় আক্রান্ত হয়ে মমতার ভাইয়ের মৃত্যু

ভারতে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মেজো ভাই অসীম ব্যানার্জি। করোনা বা কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার পর মাস খানেক ধরে তার চিকিৎসা চলছিল। তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার সকালে ওই হাসপাতালেই মারা যান অসীম ব্যানার্জি।

কালীঘাটে একই বাড়িতে থাকতেন মুখ্যমন্ত্রী ও অসীম। তার মৃত্যুতে মুখ্যমন্ত্রীর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মুখ্যমন্ত্রী মমতার মেজো ভাই ঘনিষ্ঠ মহলে কালী ব্যানার্জি নামে পরিচিত ছিলেন। পরিবারের পক্ষ থেকে জানা গেছে, কোভিড প্রোটোকল মেনে শনিবার দুপুরে পশ্চিমবঙ্গ রাজ্যে নিমতলা মহাশ্মশানে তার শেষকৃত্য হবে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.