প্রথম আলোর রোজিনা যদি গোপনে স্পর্শকাতর কোন সরকারি দলিলের ছবি তুলে থাকে এবং স্বাস্থ্যখাতের অনিয়ম অব্যবস্থাপনা দুর্নীতি তহবিল তছরুপ ও আত্মসাতের প্রামান্য কোন ফাইল গোপনে সরিয়ে ফেলে থাকে বা সরিয়ে ফেলার চেষ্টা করে থাকে তা হলে তাকে এই বলে সাবাসি দিতে হবে যে সে একজন প্রকৃত দেশপ্রেমি ও পেশাদার সাংবাদিকের করণীয় শ্রেষ্ঠ কাজটি করেছে। এটাই সাংবাদিকতা। এ জন্যই মানুষ সাংবাদিককে সম্মান করে। এ জন্যই আরো নানা আকর্ষণীয় ও লোভনীয় পেশার হাতছানি উপেক্ষা করে তরুন-তরুণীরা সাংবদিকতার এই চরম ঝুঁকিপূর্ণ পেশাকে বেছে নেয়। অভাব-অনটনে থাকে, কিন্তু মাথা উঁচু করে আত্মমর্যাদার সাথে সমাজে বাস করে।
দুর্নীতির গোমর ফাঁক করার লক্ষ্যে রোজিনার উদ্যোগ মুক্তিযুদ্ধের চেতনারও পক্ষে। এখন দেখতে হবে মুক্তিযুদ্ধের ঢোল পিটিয়ে টক-শো আর বক্তৃতামঞ্চে কেরিকেচার করা যে সব পা-চাটা সাংবাদিক নেতা ও সাংবাদিক স্বনামে-বেনামে গুলশান, বারিধারা, উত্তরা, পূর্বাচলসহ বিভিন্নস্থানে একাধিক সরকারি প্লট, এপার্টমেন্ট, পত্রিকা ও চ্যানেল টিভির মালিক হয়েছে অথবা চরম অযোগ্যতা সত্ত্বেও দেশে-বিদেশে উঁচু সরকারি পদে নিয়োগ পেয়েছে এবং দেশের জন্য হাততালির বদলে বদনাম কামাচ্ছে, তারা রোজিনার ব্যাপারে কী বলে ও করে।
এখন ভাল করে দেখতে হবে বুদ্ধিজীবী, নারীবাদী, মানবাধিকার কায়েমে সোচ্চার, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আপোশহীন, সংবাদপত্রের স্বাধীনতার ধ্বজাধারী রাজনীতিবিদ, প্রতিষ্ঠান ও ব্যক্তিরা রোজিনা ইস্যুতে কোন মুখোশটি খুলে কোন মুখোশটি পরেন!
মুনিয়ার হত্যাকাণ্ডকে আত্মহত্যা প্রমানে এবং পিতামাতাহারা অসহায় মেয়েটিকে বিত্ত ও বিবাহের লোভ দেখিয়ে নিয়মিত ধর্ষণ করার ঘৃণ্যতম অপরাধটিকে ধামাচাপা দেবার ক্ষেত্রে তারা যে অত্যুৎসাহি ভুমিকা পালন করেছে ও করছে — আমি ২০০% নিশ্চিত যে রোজিনার ক্ষেত্রেও তারা সেটাই করবে। ইতিমধ্যে রোজিনার ব্যক্তিগত চরিত্রহননের ক্যাম্পেইন শুরু হয়ে গেছে।
প্রথম আলো ও বিএনপি-জামাতপন্থি সাংবাদিকরা যথাক্রমে সহমর্মিতা ও রাজনৈতিক স্বার্থে রোজিনার মুক্তি চেয়ে এটাওটা করবে। বেশির ভাগই বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করবে। তবে আগ্রহিদের বলবো, ঐ দুই গ্রুপকে বাদ দিয়ে হাসিনাপন্থি ও আওয়ামিপন্থি সাংবাদিকদের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে থাকুন। অনেক কিছু পরিস্কার হবে। জয় বাঙলা।
শামসুদ্দিন আহমেদ, লেখক এবং সাংবাদিক । লেখকের ফেসবুক থেকে সংগৃহীত ।

