ইতালিতে ক্যাবল কার দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু

ইতালিতে একটি ক্যাবল কার দুর্ঘটনায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় ম্যাগিওর লেকের কাছে দড়ি থেকে ছিটকে পড়ে দুর্ঘটনার শিকার হয় একটি ক্যাবল কার।

উদ্ধারকর্মী এবং বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই আটজন প্রাণ হারিয়েছে। স্থানীয় জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, স্ট্রেসা শহর থেকে মোটারোন পাহাড়ি এলাকায় যাত্রী বহন করা হচ্ছিল।

দুর্ঘটনার পর পরই জরুরি বিভাগের হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে দুই শিশুকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ইতালির গণমাধ্যমের খবরে নিশ্চিত করা হয়েছে।

এক টুইট বার্তায় হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উদ্ধার কর্মকর্তারা। স্থানীয় গণমাধ্যমের খবরে বরা হয়েছে, পুলিশ, দমকল এবং জরুরি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাহাড়ের প্রায় ৩শ মিটার ওপর থেকে ক্যাবল কারটি দড়ি ছিড়ে নিচে পড়ে যায়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.