জাতীয় পার্টি চেয়ারম্যান জনাব জিএম কাদেরকে বলছি
জনগনের আশা- আকাংখা ও চাওয়া-পাওয়ার প্রতি নজর রেখেই আপনি চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর ওয়াদা করেছিলেন যে জাতীয় পার্টি সংসদীয় গনতন্ত্রের বর্তমান বিরোধী দল হিসাবে সঠিক ভূমিকা রাখবে।
অবাক বিস্নয়ে আমরা দেখছি টকশোসহ বিভিন্ন মাধ্যমে পার্টির সর্ব স্তরের নেতা- কর্মীরা যেভাবে সরকার ও প্রধানমনএী শেখ হাসিনার অন্ধ প্রশংসায় ঘর্মাক্ত হচ্ছে তা দেখে মনে যথেষ্ট যুক্তিসংগত কারনের জন্ম দিয়েছে যে সৃস্ট সীমাবদ্ধতা ও সরকারের চোখ রাংগানিকে লালন- পালন করতে জাতীয় পার্টি নিবেদিত ও সংকল্পবদ্ধ।
এ দৃশ্যে আওয়ামী লীগের নেতা- কর্মীরাও লজ্জা পায়।
জাতীয় পার্টি আওয়ামী লীগের প্রতি এর দায়িত্ব ও কর্তব্য পালনে যতোটা সোচ্চার ততোটাই গাফেল জনগনের ও দলের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনে। এমনকি দলের প্রতিষ্ঠাতা প্রয়াত এইচ এম এরশাদের মুল্যায়নেও কোন খেয়াল নেই। মানুষের মনের কথা যে দল তুলে ধরতে পারেনা তার ভবিষ্যৎ কি?
তবে চেয়ারম্যান ও মহাসচিব মাঝে মাঝেই বিরোধী দলের অবস্থান নিয়ে জনকল্যাণমুখী হওয়ার আকাংখা ব্যক্ত করতে পিছ পা হন না।
হায়রে জাতীয় পার্ট
হায়রে নেতৃত্ব
হায়রে বিরোধী দল
এ লজ্জা রাখবো কোথায়?

সিনহা এম এ সাঈদ

