সব মামলায় জামিনের মেয়াদ দুই সপ্তাহ বাড়ল

করোনা ভাইরাসের কংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যে বিভিন্ন মামলায় আসামিদের জামিনের মেয়াদ ও আদালতের অন্তর্বর্তীকালীন আদেশের কার্যকারিতা আরও দুই সপ্তাহ বাড়িয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

রবিবার (১৮ এপ্রিল) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রা মো. গোলাম রাব্বানীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব মামলায় আসামিকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন দেয়া হয়েছে, সেসব মামলায় উচ্চ আদালত থেকে অধস্তন আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের শর্তে জামিন দেয়া হয়েছে বা যেসব মামলায় নির্দিষ্ট সময়ের জন্য অন্তর্বর্তীকালীন আদেশ দেয়া হয়েছে, সেসব মামলার জামিন এবং সব প্রকার অন্তর্বর্তীকালীন আদেশসমূহের কার্যকারিতা আগামী দুই সপ্তাহ পর্যন্ত বাড়ানো হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.