শুদ্ধস্বর ডটকম পত্রিকার চতুষ্কোণ কথোপকথনে আজকের অতিথি শরীফ নুরুল আম্বিয়া

বাংলাদেশ, বর্তমানে বাংলাদেশে নোবেল করোনার দ্বিতীয় ঢেউ, কঠোর লকডাউন, করোনাকালীন রাজনৈতিক দলগুলোর ভূমিকা, সরকারের ব্যবস্থাপণা, চলমান রাজনীতি ও ভবিষ্যতের করণীয় এবং ১৭ এপ্রিল মুজিবনগর সরকার দিবস উপলক্ষে আলোচনা ও বিশ্লেষণ। আজকের কথোপকথন অনুষ্ঠানের একক অতিথি হয়ে অনুষ্ঠানটি আলোকিত করবেন পূর্ব পাকিস্তানের ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি, বিএলএফ – মুজিব বাহিনীর প্রশিক্ষক এবং বর্তমানে সভাপতি বাংলাদেশ জাসদ এর শরীফ নুরুল আম্বিয়া।

চতুষ্কোণ কথোপকথনটি শুরু হবে ইউরোপের সময় সন্ধ্যা ০৬ : ০০ টায় এবং বাংলাদেশের সময় রাত ১০ : ০০ টায় । চতুষ্কোণ কথোপকথনটি সঞ্চালনায় থাকবেন শুদ্ধস্বর ডটকম পত্রিকার যুগ্ম সম্পাদক বুলবুল তালুকদার।

অনুষ্ঠানটি সদাসরি ইউ টিউব চ্যানেল, পত্রিকার চ্যানেল এবং বুলবুল তালুকদারের ফেইসবুক টাইম লাইন থেকে দেখা যাবে।

অনুষ্ঠানটি দেখার জন্য শুদ্ধস্বর ডটকম পত্রিকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.