শীতলক্ষ্যায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে

নারায়নগঞ্জের শীতলক্ষ্যায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে।

আজ রোববার (০৪ এপ্রিল) এ লঞ্চ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধার কাজ শুরু হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, ডুবে যাওয়া লঞ্চটির নাম রাবিতা আল হাসান। নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে যাত্রী নিয়ে চলাচল করে লঞ্চটি। প্রতিদিনের মতো রোববার যাত্রী নিয়ে গন্তব্যে যাওয়ার পথে শীতলক্ষ্যা নদীতে একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।

এদিকে, ঝড়ো বাতাসের কারণে পদ্মা নদীর উত্তাল হয়ে পড়ায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ পারাপার সাময়িক বন্ধ করেছে কর্তৃপক্ষ।

রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.