লকডাউন বাড়বে কিনা সংক্রমণের ওপর নির্ভর করছে : স্বাস্থ্য ডিজি

মানুষের জীবন রক্ষার জন্যই লকডাউন ঘোষণা করা হয়েছে। এর সময়সীমা বাড়বে কিনা তা বাড়বে কিনা সংক্রমণ হারের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মো. খুরশীদ আলম। পুরোপুরি কার্যকর করতে সবাইকে সচেতন হতে হবে বলেও জানান তিনি।

আজ সোমবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্য ডিজি বলেন, ‘সরকারি নির্দেশনা যারা মানবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া আছে। মাঠ প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ নেবে। সচেতনতা সৃষ্টির জন্য তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সারাদেশে জোরেসোরে প্রচারণা কাযর্ক্রম চালাবে।’

লকডাউনের সময় আরও বাড়নো হবে কিনা প্রশ্ন করলে স্থানীয় সাংবাদিকদের আবুল বাশার মো. খুরশীদ আলম বলেন, ‘এটা এখনই বলা যাচ্ছে না। সংক্রমণের হারের ওপরই নির্ভর করবে লকডাউন বাড়ানো হবে কিনা। টিকা কার্যক্রম চলমান থাকবে, তবে প্রথম ডোজ অত জোরেসোরে আর দেওয়া হবে না। আগামী ৮ তারিখ থেকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। নতুন ভ্যাকসিনের বিষয়ে গত রোববার বেক্সিমকো ফার্মা জানিয়েছে তারা সময়মত তাদের টিকা সরবরাহ করতে পারবে।’

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. খুরশীদ আলম, ডা. হাসান ইমাম, ডা. ফরিদ হোসেন মিয়া, মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমীন আখন্দ, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরশ্বাদ উল্লাহ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.