ভারতে টিকার কাঁচামাল পাঠানোর সিধান্ত নিয়েছে আমেরিকা

তীব্র সমালোচনার পরে সিদ্ধান্ত বদল করেছে আমেরিকা। ভারতে টিকা তৈরির কাঁচামাল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। তার পরেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, বিপদের সময় ভারত তাঁদের পাশে দাঁড়িয়েছিল। তাই ভারতের এই দুঃসময়ে আমেরিকাও পাশে দাঁড়াবে।

বাইডেনের তরফে টুইট করে বলা হয়েছে, ‘প্রথম দিকে অতিমারির প্রভাবে আমাদের হাসপাতালগুলি যখন সমস্যায় পড়েছিল তখন যে ভাবে ভারত সাহায্য করেছিল তেমনই এই সময় আমরা ভারতকে সাহায্য করতে বদ্ধপরিকর’। সুত্র, আনন্দবাজার পত্রিকা ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.