ঢাকাসহ সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

গতকাল বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটি ও ফেনী ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জের তাড়াশে ২১ ডিগ্রি সেলসিয়াস। আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার এই দুইদিনে বৃষ্টিপাত কমতে পারে। সপ্তাহের মাঝামাঝি পরিবর্তন হতে পারে আবহাওয়া পরিস্থিতির।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে,পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে,যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ঢাকায় শুক্রবার সূর্যোদয় হয়েছে ভোর ৫ টা ৩০ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬ টা ২৪ মিনিটে।

সূত্র : বাসস

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.