টিকা নিয়ে স্বাস্থ্যবিধি না মানায় আক্রান্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

করোনা ভাইরাসের টিকা নিয়ে যারা স্বাস্থ্যবিধি মানেনি, তারা-ই করোনায় আক্রান্ত হয়েছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আমরা এত বেপরোয়া হয়ে গেছি মনে করছি করোনা ধরবে না।

মঙ্গলবার করোনা আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহৃত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মহাখালি মার্কেটকে করোনা রোগীদের চিকিৎসায় ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

১ হাজার শয্যা বিশিষ্ট এই হাসপাতালে ১০০টি আইসিইউ শয্যা এবং ১১২টি এইচডিইউ থাকবে। এটিই হবে করোনা চিকিৎসার সবচেয় বড় হাসপাতাল।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে এ হাসপাতাল বাস্তবায়নে কার্যক্রম শুরু হয়েছে। এপ্রিলের মাঝামাঝি এখানে সেবাদান শুরু হবে। চলতি মাসের শেষ দিকে প্রায় পূর্ণাঙ্গভাবে হাসপাতালটি যাত্রা শুরু করবে।

এটি পরিচালনা করবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। তবে এ হাসপাতাল পরিচালনায় ৫০০ চিকিৎসক, ৭০০ নাস ও ৭০০ স্টাফ এবং ওষুদ-সরঞ্জাম দিয়ে সহায়তা করবে স্বাস্থ্য মন্ত্রণালয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.