আজ ১ এপ্রিল সকাল ১১ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে চাল ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে সমাবেশ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী।
এতে সভাপতিত্ব করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা। এম.এ.সামাদ সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমান বাজারে চাল, ডাল, তেল, লবন, সবজিসহ সকল প্রকার নিত্য পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। দেশে এখন নীরব দুর্ভিক্ষ চলছে। এর জন্য দায়ী সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি, লুটপাট ও কালোবাজারী সিন্ডিকেট। করোনা মহামারীর কারণে সাধারণ মানুষ দিশেহারা। অনেকেই অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। অনেকেই কর্ম হারিয়েছেন। কিন্তু এই দুর্নীতিবাজ ভোটারবিহীন সরকার সেদিকে নজর দিচ্ছে না। গতকাল পত্রিকায়ও দেখলাম দেশে কোটিপতির সংখ্যা হু-হু করে বেড়ে চলেছে। এতে প্রমাণিত হয় দেশে ব্যাপকহারে দুর্নীতি চলছে। তিনি অবিলম্বে সকল প্রকার নিত্য প্রয়োজনীয় মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি করে এবং অসহায় মেহনতি মানুষদের জন্য রেশন দেওয়ার দাবি করেন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফা আল খালিদ, সাংগঠনিক সম্পাদক বিন-ইয়ামিন, মার্কসবাদী কৃষক মঞ্চের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড তালিবুল ইসলাম, অর্থ সম্পাদক কমরেড বায়োজিদ হোসেন, প্রচার সম্পাদক কমরেড খালেক-চে, কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড সামছুল হক সরকার ও ঢাকা মহাগর উওর এর বিপ্লবী সভাপতি জননেতা কমরেড তারিকুল ইসলাম বিডি। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল সচিবালয় পল্টন হয়ে তোপখানা রোডে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শেষ হয়।
সমাবেশে অন্যরা বলেন, আসন্ন রমজানে অবিলম্বে সকল প্রকার পণ্যের মূল্য কমাতে হবে। নইলে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো।

