চার্টার্ড ফ্লাইটে দেশ ছেড়েছেন বসুন্ধরার এমডির পরিবার

দেশ ছেড়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের স্ত্রী, ছেলে, মেয়ে, ছোট ভাইয়ের বউ, ছেলে, স্টাফ, সহকারীসহ ৮ জন চার্টড বিমানে দুবাই চলে গেছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে ভাড়া বিমানে দেশ ছাড়েন। বিষয়টি নিশ্চিত করেছে ডিসি ইমিগ্রেশন বিভাগ।

মোসারাত জাহান (মুনিয়া) কে আত্মহত্যায় প্ররোচনা মামলার একমাত্র আসামি সায়েম সোবহান আনভীরের স্ত্রী-সন্তান ও পরিবারের কয়েক সদস্য দেশ ছেড়েছেন। আনভীরের বিরুদ্ধে মামলা হওয়ার তিন দিনের মাথায় তারা দেশ ছাড়লেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও অভিবাসন পুলিশের একটি সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ভাড়া বিমানে একসঙ্গে সায়েমের পরিবারের ৮ জন সদস্য দেশ ছাড়েন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, বুধবার তাঁরা একটি বিশেষ ফ্লাইটের অনুমতি নিয়েছেন। আজ তাঁদের দেশ ছাড়ার কথা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.