করোনা পজিটিভ অর্জুন রামপাল

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। সম্প্রতি তিনি কোভিড-১৯ টেস্ট করালে ফল পজিটিভ এসেছে।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে খবরটি জানিয়ে অর্জুন রামপাল লিখেছেন, ‘‘আমি কোভিড-১৯ পজিটিভ হয়েছি। যদিও আমার কোনো উপসর্গ নেই। নিজেকে বাড়িতে আইসোলেশনে রেখেছি এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিচ্ছি। সকল প্রকার নিয়ম মানছি।’’

সবাইকে সতর্ক থাকতে বলে এই অভিনেতা আরো লিখেছেন, ‘‘গত ১০ দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে নিজের যত্ন নিন এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন। এটি আমাদের জন্য অনেক ভয়ানক একটি সময়, কিন্তু যদি কিছু সময়ের জন্য সতর্ক থাকি অনেক লাভ হবে। আমরা একসঙ্গে করোনার সঙ্গে লড়াই করছি এবং করব।’’

ভারতে দ্বিতীয় দফায় করোনাভাইরাসের প্রকোপ বেড়েছে। বিশেষ করে মহারাষ্ট্রে আক্রান্তের হার তুলনামূলক বেশি। ভূমি পেডনেকার, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, আমির খান, অক্ষয় কুমার, আলিয়া ভাটসহ অনেক বলিউড তারকা সম্প্রতি মরণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হন। তবে ইতোমধ্যে কেউ কেউ সেরেও উঠেছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.