করোনা নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

‘হঠাৎ করোনার প্রকোপ বেড়ে গেছে। আগের মতোই করোনা নিয়ন্ত্রণ করা হবে। এজন্য জনগণকে সহযোগিতা করতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে।’

আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে শোক প্রস্তাবের ওপর আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পিকার ড শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় এ অধিবেশন।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রথম দফার মতোই সরকার করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণ করতে চায়। এজন্য জনগণের সহযোগিতা দরকার।’ তিনি বলেন, ‘হঠাৎ করোনার প্রকোপ বেড়ে গেছে। আগের মতোই করোনা নিয়ন্ত্রণ করা হবে। এজন্য জনগণকে সহযোগিতা করতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে।’

সংসদ নেতা বলেন, ‘করোনার টিকার প্রথম ডোজ নেওয়ার পর জনগণের মধ্যে স্বাস্থ্যবিধি না মানা ও অসচেনতার প্রভাব দেখা যাচ্ছে।’ জনসচেতনতা সৃষ্টির জন্য কজ করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে করোনা আতঙ্ক সত্ত্বেও স্বাস্থ্যবিধি মেনে আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.