করোনায় চলে গেলেন ল্যাবএইডের পরিচালক

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির পরিচালক এবং চিফ কার্ডিয়াক অ্যানেস্থেসিওলজিস্ট ডা. মাহবুবুল ইসলাম (৬৫)। সোমবার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ডা. মাহবুবুল ইসলামের মৃত্যুতে ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষ ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। শোক বার্তায় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

সোমবার বাদ জোহর নামাজে জানাজা শেষে তাকে হাজারীবাগ পারিবারিক করবস্থানে দাফন করা হয়েছে।

ডা. মাহবুবুল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.