করোনায় এবার মারা গেলেন চিত্র নায়ক ওয়াসিম

করোনায় এবার মারা গেলেন এক সময়ের জনপ্রিয় চিত্র নায়ক ওয়াসিম। শনিবার দিবাগত রাতে সাড়ে ১২ টার দিকে তিনি মারা যান (ইন্নালিল্লাহে ওয়া এন্না এলাহি রাজিউন)। তিনি রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেলে ভর্তি ছিলেন। চলচ্চিত্র শিল্পী সমিতি সূত্রে এ তথ্য জানা গেছে।

বেশ কিছুদিন ধরে তিনি গুরুতর অসুস্থ। অসুস্থতার কারণে হাঁটতে পারছিলেন না তিনি, বিছানায় শুয়েই কাটছিল তার সময়। এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

তিনি ফেসবুকে লেখেন, রাজকীয় ছবি মানেই ওয়াসিম ভাই। অনেক ছবি সুপারহিট দিয়েছেন তিনি। কিছুদিন ধরে অনেক অসুস্থ, হাঁটতে পারছেন না। বিছানাতে শুয়েই কাটছে সময়। সবার কাছে দোয়া চাচ্ছি ওয়াসিম ভাইয়ের জন্য।

এক সময় বাণিজ্যিক-অ্যাকশনের পাশাপাশি ফোক-ফ্যান্টাসি সিনেমার এক নম্বর আসনটি দখলে ছিল ওয়াসিমের। ১৯৭২ সালে ঢাকাই সিনেমাতে ওয়াসিমের অভিষেক হয় সহকারী পরিচালক হিসেবে ‘ছন্দ হারিয়ে গেলো’র মাধ্যমে। আর নায়ক হিসেবে তার যাত্রা শুরু হয় মহসিন পরিচালিত ‘রাতের পর দিন’ সিনেমার মাধ্যমে। দিন যতই যেতে থাকে ওয়াসিমের জনপ্রিয়তা ততই আকাশচুম্বী হয়। এক সময় বাণিজ্যিক ঘরানার সিনেমায় অপরিহার্য নায়ক হয়ে ওঠেছিলেন তিনি।

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘ছন্দ হারিয়ে গেলো’, ‘রাতের পর দিন’, ‘দোস্ত দুশমন’, ‘দি রেইন’, ‘রাজদুলারী’, ‘বাহাদুর, ‘মানসী’, ‘সওদাগর’, ‘নরম গরম’, ‘বেদ্বীন’, ‘ঈমান’, ‘লাল মেম সাহেব’ ইত্যাদি। বর্তমানে সিনেমা থেকে দূরেই রয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে তার নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.