Mumbai: Actress Katrina Kaif arrives at the trailer launch of his upcoming film "Sooryavanshi" in Mumbai on March 2, 2020. (Photo: IANS)

করোনায় আক্রান্ত ক্যাটরিনা

প্রেমিক ভিকি কৌশলের পর এবার করোনায় আক্রান্ত হলেন বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফও। বি-টাউনে গুঞ্জন উঠেছে, প্রেমিক ভকির কাছ থেকেই সংক্রমিত হয়েছেন ক্যাট! নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কোভিড পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন খোদ ক্যাটরিনাই। লেখেন, এই মাত্র জানতে পারলাম আমি কোভিড পজিটিভ। মুহূর্তের মধ্যে নিজেকে আইসোলেটেড করে ফেলেছি। চিকিৎসকরে পরামর্শ ও সব নিয়মবিধি মেনে আপাতত হোম কোয়ারেন্টাইনে আছি।’

পাশাপাশি সম্প্রতি যারা তার সংস্পর্শে এসেছেন তাদেরও টেস্ট করাসহ সাবধানে থাকতে বলেছেন ক্যাট। চেয়েছেন ভক্তদের কাছেঠ ভালোবাসাও।

আমির, আলিয়া থেকে শুরু করে ভূমি, গোবিন্দসহ বলিউডের একঝাঁক তারকা কোভিড-১৯ পজিটিভ। যার বড় ধাক্কাটা লেগেছিল বচ্চন পরিবারের সংক্রমণের মধ্য দিয়ে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.