ওয়াশিংটন পোস্টে কিশোরকে নিয়ে বিজ্ঞাপন ‘সমালোচনা অপরাধ নয়’

কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে নিয়ে এক পৃষ্ঠার বিজ্ঞাপন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট। ওয়াংশিটন পোস্ট এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) যৌথভাবে এই বিজ্ঞাপন প্রকাশ করে। এতে কিশোরের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন প্রত্যাহার করতেও বলা হয়েছে।
বিজ্ঞাপনে বলা হয়, সমালোচনা করা, মতামত দেয়া বা কার্টুন আঁকা অপরাধ নয়। কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন লঙ্ঘন এবং ‘মিথ্যা ও আপত্তিকর’ তথ্য প্রকাশের অভিযোগে অভিযুক্ত। বাংলাদেশ সরকারের উচিত এই অভিযোগ প্রত্যাহার করা এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা।
ডিজিটাল নিরাপত্তা আইনে র‌্যাবের করা একটি মামলায় গত বছরের ৫ মে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে গ্রেপ্তার দেখানো হয়।  একই মামলার আসামি লেখক মুশতাক আহমেদ কারাবন্দী মারা যান। ১০ মাস কারাভোগের পর উচ্চ আদালত থেকে ছয় মাসের জামিন পান কিশোর। গত ৪ঠা মার্চ মুক্তির পর তিনি অভিযোগ করেন, আটকের পর তার ওপর নির্যাতন করা হয়েছে।। সুত্র, মানবজমিন  ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.