এমপি তানভীর পুনরায় করোনা আক্রান্ত

দ্বিতীয় দফায় করোনা আক্রান্ত হয়েছেন সিরাজগঞ্জ-১ (সদরের একাংশ ও কাজিপুর) আসনের এমপি নাসিম পুত্র তানভীর শাকিল জয়।

সোমবার (০৫ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান মো. খলিল সিরাজী।

তিনি বলেন, তার শরীরে তেমন কোনো উপসর্গ না থাকলেও তিনি বর্তমানে ঢাকার নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, তানভীর শাকিল জয় দু’দিন তার নির্বাচনী এলাকায় বিভিন্ন প্রোগ্রাম শেষ করে গত শনিবার ঢাকায় ফেরেন। এরপর রোববার তিনি শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে কোভিড-১৯ টেস্টের জন্য নমুনা দিলে সন্ধ্যায় তার নমুনা পরীক্ষার ফল পজেটিভ আসে।

উল্লেখ্য, এমপি তানভীর এর আগে একবারও করোনা আক্রান্ত হয়েছে। প্রায় এক মাস আগে করোনার ভ্যাকসিনও নিয়েছেন বলে জানা গেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.