অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে রক্ত জমাট বাঁধার সমস্যা বিরল: ইএমএ

অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে যে রক্ত জমাট বাঁধার সমস্যা দেখা যাচ্ছে তাকে অত্যন্ত বিরল বলে ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়নের মেডিসিন নিয়ন্ত্রক সংস্থা ইএমএ। সংস্থাটি জানিয়েছে, রক্ত জমাট বাঁধার যে সমস্যার কথা আমরা জেনেছি তা অত্যন্ত বিরল। একইসঙ্গে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কার্যক্রম চালু থাকলে মহামারি নিয়ন্ত্রণে যে সুবিধা পাওয়া যাবে তা এই ঝুকির তুলনায় অনেক বেশি।
ইএমএ জানিয়েছে, যেসব রক্ত জমাট বাঁধার রিপোর্ট পাওয়া গেছে তারমধ্যে বেশিরভাগই ৬০ বছরের কম বয়স্ক নারী। ভ্যাকসিন দেয়ার দুই সপ্তাহের মাথায় এই উপসর্গ দেখা গেছে। এটি হয়ে থাকে মূলত শরীরের প্রতিরোধ ক্ষমতার প্রতিক্রিয়ার কারণে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.