অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর যুক্তরাজ্যে ৭ জনের মৃত্যু

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর রক্ত জমাট বেঁধে যুক্তরাজ্যে সাত জনের মৃত্যু হয়েছে। শনিবার দেশটির ওষুধ ও স্বাস্থ্যসেবা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, করোনার টিকা নেওয়ার পর সাত জনের দেহে রক্ত জমাট বেঁধেছিল। এদের মধ্যে সাত জনের মৃত্যু হয়েছে।

নেদারল্যান্ডসে টিকা নেওয়ার পর নারীসহ পাঁচ জনের রক্ত জমাট বেঁধে যায়। এদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর শুক্রবার দেশটি ষাট বছর বয়সী ব্যক্তিদের টিকা দেওয়া বন্ধ করে দিয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে জার্মানিও একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে।

অবশ্য ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানিয়েছিল, অ্যাস্ট্রাজেনেকার টিকা নিরাপদ। নতুন পরিস্থিতিতে সংস্থাটি আগামী ৭ এপ্রিল নতুন নির্দেশনা দিতে পারে।

যুক্তরাজ্যের নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, টিকা নেওয়ার পর অধিকাংশের ক্ষেত্রেই সেরিব্রাল ভেনাস সাইনাস থ্রোম্বোসির ঘটনা ছিল। মস্তিস্কে রক্ত জমাট বাঁধতে শুরু করলে বিরল এই পরিস্থিতি দেখা দেয়। আটটি ক্ষেত্রে দেখা গেছে, টিকা নেওয়া ব্যক্তি থ্রোম্বোসিস ও প্লাটিলেটের মাত্রা কমে যাওয়ার সমস্যায় পড়েছিলেন। এটিও রক্ত জমাট বাঁধতে সহযোগিতা করে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.