অক্সিজেনের জন্য সাড়ে ৭ কোটি রুপি দিলো মোস্তাফিজদের দল

ভারতের করোনাভাইরাসের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। অক্সিজেনের অভাবে হাহাকার করছে ভারতের মানুষ।

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বিভিন্ন তারকা এগিয়ে এসেছেন সাহায্যে। এবার মোস্তাফিজদের দল রাজস্থান বড় অঙ্কের সাহায্য ঘোষণা দিলো।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে রাজস্থান রয়্যালস।  মোস্তাফিজের দল সাড়ে ৭ কোটি ইন্ডিয়ান রুপি করোনাকালীন দুর্যোগে খরচ করবে।

ফ্র্যাঞ্চাইজিটির ফাউন্ডেশন রয়্যাল রাজস্থান ফাউন্ডেশন ও ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট (ব্যাট) যৌথভাবে কাজ করবে।

ভারতে করোনাকালীন দুর্যোগে ব্যাট ‘অক্সিজেন ফর ইন্ডিয়া’ নামে একটি ক্যাম্পেইন চালাচ্ছে। এর মাধ্যমে এই অর্থ ব্যয়  করা হবে। পুরো ভারতজুড়ে কাজ করবে তারা। তবে প্রাথমিকভাবে তাদের নজর রাজস্থান রাজস্থানে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.