হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা ও চট্টগ্রামের জামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদরাসার পরিচালক আল্লামা নোমান ফয়জী মারা গেছেন (ইন্নালিল্লাহি…. রাজিউন।
সোমাবার (২২ মার্চ) সন্ধ্যায় রাজধানী উত্তরার বাংলাদেশ মেডিকেল হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন।
আল্লামা নোমান ফয়জীর ছেলে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়ার নোমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুরুকর অসুস্থতাবোধ করায় আল্লামা নোমান ফয়জীকে রবিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে। ডা. হায়দার আলীর পরামর্শে তিনি চিকিৎসাধীন ছিলেন। সেখানেই সোমবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আল্লামা নোমান ফয়জী চট্টগ্রামের মেখল মাদরাসার পরিচালকের পাশাপাশি হাটহাজারী মাদরাসার শুরা সদস্য ছিলেন। তিনি বাংলাদেশের মুফতিয়ে আজমখ্যাত মুফতি ফয়জুল্লাহর নাতি।

