হঠাৎ দেশে ফিরছেন সাকিব

দেশের ক্রীড়াঙ্গন সরগরম বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে। তার এক সাক্ষাতকারের পর চারদিকে নানা আলোচনা-সমালোচনা। নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যেই হঠাৎ করে দেশে ফিরছেন সাকিব।

সোমবার দিবাগত রাত ২টায় বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে সাকিবের। বিসিবির প্রটোকল কমিটির সদস্য ওয়াসিম খান সাকিবের আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়াসিম বলনে, ‘কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে সাকিবে যুক্তরাষ্ট্র থেকে ফিরবেন। রাত ২টায় সাকিবকে বহন করা বিমান অবতরণ করবে।‘

এর আগে গত শনিবার এক সাক্ষাতকারে দেশের ক্রিকেট বোর্ডের তুমুল সমালোচনা করেন সাকিব। অভিযোগ করেন শ্রীলঙ্কা সিরিজে খেলতে না যাওয়া নিয়ে দেওয়া চিঠির ভুল ব্যখা দিয়েছে বোর্ড। এ ছাড়াও বিভিন্ন বিষয় তুলে ধরে প্রশ্ন তোলেন বোর্ডের বিপক্ষে।

সাক্ষাতকার দেওয়ার পরদিন এক বৈঠকে বসেন বিসিবি সভাপতি ও বিসিবি পরিচালকরা। বাংলাদেশ দলের নিউ জিল্যান্ড সফর নিয়ে এই বৈঠক হলেও আলোচনায় আসে সাকিবের বিষয়টিও। তবে সাক্ষাতকারের পুরো ভিডিও দেখে প্রতিক্রিয়া দেবে বোর্ড।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.