সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে সারা দেশে কয়েকদিন ধরে থাকা ঝড়ের প্রবণতা অনেকটা কমে এসেছে।

রোববার (১৪ মার্চ) রাতে এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

সেখানে বলা হয়েছে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

সিলেট বিভাগ ছাড়া কোথাও ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা নেই উল্লেখ করে আবহাওয়া দফতর জানায়, সোমবার (১৫ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ সময় ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ছয় থেকে ১০ কিলোমিটার। তবে নদীবন্দরে কোনো সতর্কতা দেখাতে বলা হয়নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.