সস্ত্রীক করোনায় আক্রান্ত ডা. জাহিদ

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের বিশিষ্ট চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন ও তার স্ত্রী রিফাত হোসেন।

গতকাল সোমবার করোনার নমুনা টেস্ট করলে তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

ডা. জাহিদ নিজেই ব্রেকিংনিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গত তিনদিন ধরে জ্বর ও শরীর ব্যথা ছিল। তার স্ত্রীর কাশি থাকায় তারা করোনা টেস্ট করলে রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাহিদ দম্পতির চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন। আশু রোগমুক্তির জন্য তিনি দলীয় নেতাকর্মী ও দেশবাসীর দোয়া চেয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.