রাজনীতির বাইরে কিছু নেই নেশন স্টেটে,
এটা মনে রাখতে হবে।
আমি রাজনীতি,রাষ্ট্রবিজ্ঞান ও আইনের ছাত্র।
এ সত্যতা অস্বীকার করবো কোন হালকা যুক্তিতে?
দলকানা, বোবা ও বয়রা ধরনের রাজনীতি ও রাজনীতিবিদ এ কালের বাস্তবতা।
“পলিটিক্স”এখন রুপ নিয়েছে “পলিট্রিক্স”-এ।
আর রাজনীতিবিদ বনেছেন সংকীর্ণ স্বার্থ বাস্তবায়নে রাজনীতি কৌশলী,
করার কিছু নেই।
এদের নিয়েই চলতে হবে কারন বুঝওয়ালারা ভয়ে তটস্থ,
পালিয়ে বেড়াচ্ছে।
আত্ম- সম্মান, মর্যদাবোধের তথাকথিত অহং গন্ডির
ভিসাস সার্কেলে ঘুরপাক খাচ্ছেন প্রতিনিয়ত।
স্বীকৃতি মেলেছে স্বাভাবিক সূত্রের বিপরীত অস্বাভাবিক সূত্রেরঃ
“খারাপ মুদ্রা ভালো মুদ্রাকে তাড়াচ্ছে তীব্র গতিতে”
অর্থাৎ ” রাজনীনির দুর্বৃত্তায়নে আসল রাজনীতিবিদরা হারিয়ে যাচ্ছে”।
রাজনীতির ময়দান খালি,
তাই শুন্যস্হান পুরন তো কেঊ না কেঊ করবেই গুনগত মান যাই হোক।
এতে দোষের তো কিছু দেখি না।
সবাই নিজের জীবনকে ভালোবাসে
দেশকে নয়, সমাজকে নয়, ন্যায়কে নয়।
ত্যাগ মানেই হারানো,
হতাশা এ মতবাদে সিক্ত আমাদের তথাকথিত আদর্শিক সমাজ
হায় রে হায় এ লজ্জা রাখবো কোথায়?
হে বঙ্গবন্ধু দেখো পরপার থেকে তুমি আজ
স্বাধীনতার পন্চাশ বছর পর, এ হলো তোমার
সোনার বাংলা
সোনার মানুষ
সোনার রাজনীতি
সোনার রাজনীতিবিদ।

ডক্টর সিনহা এম এ সাঈদ

