আজ বার্লিনে বাংলাদেশ দূতাবাসের সামনে প্রবাসীরা লেখক মুশতাকের মৃত্যুর নিরেপক্ষ তদন্ত এবং কার্টুনিস্ট কিশোরের মুক্তির দাবীতে বার্লিনে বসবাসরত প্রবাসীরা মানব্বন্ধন করেছে , মানববন্ধনে অংশ নেন মীর মোনাজ হক- মুক্তিযোদ্ধা, খালেদ নোমান নমী – রাজনৈতিক কর্মী, সামান রহমান- গবেষক বেনয়ামি্ শোলজ- জার্মান আইনজীবী , কেয়া- সাংস্কৃতিক বিশ্লেষক সোহান সিরাজ- এবং শিক্ষার্থী শাম্মী হক- ব্লগার ও সাংবাদিক ।
তারা কারগারে লেখক মুশতাক আহমেদের অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্ত দাবী করেন , তারা বলেন ঘটনার সঠিক তদন্ত না হলে তারা আর বৃহত্তরও পরিসরে আন্দোলন গড়ে তুলবেন । তারা বাংলাদেশে আন্দোলনরত ছাত্রসমাজ এবং সকল রাজনৈতিক সামাজিক সংগঠনের সাথে একাত্মতা ঘোষণা করেন ।
শুদ্ধস্বর/আইপি

