লাইফ সাপোর্টে নায়ক শাহীন আলম

হাসপাতালে ভর্তি করা হয়েছে চলচ্চিত্র অভিনেতা শাহীন আলমকে। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছেন।

সমস্যা গুরতর আকার ধারণ করায় রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয় বলে জানান চিত্রনায়ক ওমর সানি।

ওমর সানি বলেন, ‘শাহীন আলম আমার বন্ধু। একসঙ্গে পথ চলা আমাদের৷ অভিনয়ে অসাধারণ। দীর্ঘ সময় চলচ্চিত্রের বাইরে। কিছুদিন আগে ওকে দেখতে গিয়েছিলাম। শুনলাম ওর কিডনি দুইটাই বিকল, ডায়ালাইসিস করছে বেশ কিছুদিন যাবৎ।’

‘গতকাল ওর ছেলে ফোন দিয়েছিল শুধু বলল-আঙ্কেল বাবা লাইফ সাপোর্টে, করোনা পজিটিভ। নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছিল এমনিতেই কিডনি চিকিৎসায় ব্যয়বহুল ব্যাপার তারপর লাইভ সাপোর্ট। ওর পরিবারের অবস্থা ভালো। কিন্তু এইভাবে খরচ হলে রাজার ভাণ্ডারও তো শেষ হয়ে যায়। আল্লাহকে বলি, তুমি সুস্থতা দান করো, বন্ধুকে ফিরিয়ে দাও।’

১৯৮৬ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান শাহীন আলম। তার অভিনীত প্রথম সিনেমা ‘মায়ের কান্না’। এটি ১৯৯১ সালে মুক্তি পায়। এর পরে বেশ কিছু সিনেমায় অভিনয় করেন তিনি।

বর্তমানে চলচ্চিত্র থেকে অনেকটা দূরেই রয়েছেন শাহীন আলম। নিজের ব্যবসা-বাণিজ্য নিয়েই ব্যস্ত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.