রাজধানীর উত্তর বাড্ডার একটি ভবনে আগুন

রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুলে একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

আজ রবিবার (২৮ মার্চ) সকাল ১০টা দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অধিদফতরের ডিউটি অফিসার এরশাদ হোসাইন জানান, সকাল সোয়া ১০টার দিকে আগুনের খবরে দুটি ইউনিট পাঠানো হয়েছে। আগুনের কারণ জানা যায়নি। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.