লন্ডন প্রবাসী ব্যারিস্টার ফারাহ খানের উপস্থাপনায় আজ বাংলাদেশ সময় রাত আটটায় লন্ডন সময় দুপুর দুইটায় স্মৃতিচারণ এবং সিরাজুল আলম খানের ভুমিকা নিয়ে ডাঃ জাফরুল্লাহ চৌধুরী ভার্চুয়াল আলোচনায় অংশ নেবেন । ৬০ দশকের প্রথম থেকেই সিরাজুল আলম খান বাংলাদেশকে স্বাধীন করার পরিকল্পনা করে আসছিলেন ,এই লক্ষ্যে তিনি নিউক্লিয়াস গঠন করেন প্রথম অবস্থায় এর সদস্য ছিলেন তিনি এবং প্রয়াত আব্দুর রাজ্জাক , কাজী আরেফ আহমেদ , ছাত্রলীগ ও আওয়ামীলীগের অভ্যন্তরে তিনি বাংলাদেশকে স্বাধীন করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেন , পরবর্তীতে শেখ ফজলুল হক মনি , আসম আব্দুর রব , শাহজাহান সিরাজ , আমিনুল হক বাদশা সহ অনেকেই যুক্ত হন । আজ স্বাধীনতার পঞ্চাশ বছর পরে সেই সময়ের সিরাজুল আলম খানের ভুমিকা নিয়ে বীর মুক্তিযোদ্ধা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী আলোচনায় অংশ নেবেন । লন্ডন থেকে ব্যারিস্টার ফারাহ খান শুদ্ধস্বর ডটকমকে এ কথা জানিয়েছেন , ফারাহ খান জানান , পর্যায়ক্রমে সেই সময়ের রাজনীতিবিদের যারা সিরাজুল আলম খানের ভুমিকা সম্পর্কে অবহিত তাদেরকেও এই অনুষ্ঠানে যুক্ত করার মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে তুলে ধরবেন ।তিনি জানান এর ফলে মুক্তিযুদ্ধের ইতিহাস আরও সমৃদ্ধ হবে ।https://www.facebook.com/Barrister-Farah-Khan-1660144537450933/
এই পেইজ থেকে অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করা হবে।

