ভাড়া দিতে না পাড়ায় বাস থেকে ছুড়ে ফেলা হলো প্রতিবন্ধী নারীকে

রাজধানীর কেরানীগঞ্জের রোহিতপুরে ভাড়া দিতে না পারায় বাস থেকে ধাক্কা দিয়ে বাকপ্রতিবন্ধী এক নারী যাত্রীকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। ইতোমধ্যে এ ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নারী দিবসের আগের দিন অর্থাৎ রবিবার কেরানীগঞ্জের রোহিতপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভিডিও চিত্রে দেখা যায়, রবিবার সকাল পৌনে নয়টার দিকে একটি বাস থেকে ছুড়ে ফেলা হয় বোরকা পরা ওই নারীকে। মাটিতে পড়ে তিনি অস্ফুট স্বরে গোঙাচ্ছিলেন। পরে স্থানীয় লোকজন গিয়ে তাকে মাটি থেকে তোলেন। ওই বাসটি গুলিস্তান-নবাবগঞ্জ রুটে চলাচল করে।

মাটিতে ছুড়ে ফেলে দেওয়া ওই নারী বাকপ্রতিবন্ধী ছিলেন তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণমাধ্যমকে নিশ্চিত করেছে। টাইলসের ওপর ওই নারী লেখেন, ভাড়া দিতে না পারায় বাসের হেলপার তার সঙ্গে এমন ব্যবহার করেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.