বিশ্বে ধনীর তালিকায় একধাপ এগোলেন আম্বানি

এশিয়ার ধনীতম ব্যক্তির শিরোপা ফিরে পাওয়ার পর এবার ‘হুরুন গ্লোবাল রিচ লিস্ট’ অনুযায়ী বিশ্বের ধনকুবেরদের তালিকায় আট নম্বরে উঠে এলেন রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। গত বছর তিনি এই তালিকায় ৯ নম্বরে ছিলেন। গত বছরের নিরিখে তার সম্পত্তির মোট পরিমাণ ২৪ শতাংশ বেড়েছে বলে জানা যাচ্ছে ওই তালিকা থেকে।

‘হুরুন’-এর এক বিবৃতিতে আম্বানির এই সাফল্য সম্পর্কে জানানো হয়েছে, ভারতের রফতানির ৮ শতাংশই হয় রিলায়েন্সের মাধ্যমে। তারাই ভারতের সবচেয়ে বড় রফতানিকারী। শুল্ক ও আবগারি শুল্ক থেকে ভারতের মোট আয়ের ৫ শতাংশই রিলায়েন্স দেয়।’

এই তালিকার শীর্ষস্থানে রয়েছেন টেসলা ও স্পেস এক্স-এর সিইও ইলন মাস্ক। দ্বিতীয় স্থানে রয়েছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।
সূত্র: সংবাদ প্রতিদিন, ইন্ডিয়া টুডে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.