বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ভেঙে আহত ৫

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এলিভেটেড এক্সপ্রেস ফ্লাইওভারের লাঞ্চিং গার্ডার ধসে চীনা নাগরিকসহ ৫ জন আহত হয়েছেন।

রবিবার সকাল সাড়ে ১০টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিমানবন্দর রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুজন চীনা নাগরকি ও ৩ জন বাংলাদেশি রয়েছেন। তাদের মধ্যে তিনজনকে এভার কেয়ার হাসপাতালে ও একজনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিআরটি প্রজেক্টের চিফ কিউসি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কুর্মিটোলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.