আজ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক যোগদান সভায় নাগরিক ঐক্যে যোগ দিয়েছেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক , চাঁদপুর কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ,জে এসডির সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক রাজা, বিকল্প ধারা বাংলাদেশের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক,কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ স্থপতি মাহফুজুর রহমান টিটু,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মনিরা বেগম,জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট এ এইচ এম জাহিদ হোসেন,শেমপুর থানা বিএনপির সাবেক নেতা,আয়কর উপদেষ্টা জনাব মোশাররফ হোসেন,শেমপুর থানা মহিলা দলের নেত্রী রুনা আক্তার,শেমপুর থানা ছাত্র দল নেত্রী আরিফা জামান,সাবেক সিনিয়র সহ সভাপতি ডিপ্লোমা কৃষিবিদ ইনিস্টিটিউশন,বাংলাদেশ আলহাজ্ব মোঃ ইদ্রিস ,বিকল্পধারা পল্লবী থানার সাধারণ সম্পাদক জনাব তৌহিদুল ইসলাম,তুরাগ থানা বিকল্পধারার সভাপতি আতিকুল ইসলাম সহ বিভিন্ন স্তরের সংগঠক ও নেতৃবৃন্দ।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার,কেন্দ্রীয় সদস্য মমিনুল ইসলাম,জিন্নুর আহম্মেদ চৌধুরী দিপু,মোফাখখারুল ইসলাম নবাব সদ্য যোগদানকারী নেতৃবৃন্দ । সভাপতি সদ্য যোগদানকারী নেত্রী বৃন্দকে শুভেচছা ও সংগ্রামী অভিনন্দন জানিয়ে স্বৈরাচার বিরোধী গণতন্ত্রের সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে গণতন্ত্র পুনুরুদ্ধার করার সংগ্রামকে বেগবান করার আহবান জানান।

