ইংরেজি “People’s Republic of Bangladesh”এর বাংলা অনুবাদ করা হয়েছে ” গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ”।
অনুবাদটা অবশ্যই ভাবগত বা শব্দগত কোন বিশ্লেষণই সঠিক নয়।
প্রজাতন্ত্র এবং গনতন্ত্র সমার্থক নয়।
প্রজাতন্ত্রের সাথে প্রজা শব্দটা জড়িত, যা মুলতঃ রাজা ও রাজত্বের সাথে সংযুক্ত।
বাংলাদেশে কোন রাজাও নেই, রাজত্বও নেই।
অতএব, প্রজাতন্ত্র শব্দ বা ধারনাটা
“পিপল”স রিপাবলিক” ধারনাকে ধারন করে না।
এখানে ” পিপল” স রিপাবলিক” বলতে “জনগনের রিপাবলিক”কে বুঝানো হয়েছে।
জনগন ও প্রজা এক কথা নয়। প্রজা শব্দটা “আজ্ঞাবহ চেতনাযুক্ত” এবং জনগন শব্দটা স্বাধীনতা চেতনাযুক্ত, রাজনৈতিক অধিকার ও ভোটাধিকারযুক্ত।
ভোটাধিকার প্রাপ্ত ব্যক্তিই হলো নাগরিক, যাদের ভোটাধিকার নেই তারা হলেন জনগনের অংশ। অর্থাৎ একটা দেশের জনগন বলতে বুঝায়
নাগরিক + অনাগরিক( এরা জাতীয় বা ন্যাশনাল বলে পরিচিত)।
গনতন্ত্র অধিকার অর্জনে একটা সংগ্রামের ফসল অথচ
প্রজাতন্ত্র দাসত্বের গন্ধ ছড়ায়।আমরা জনগন, প্রজাগন নই।
তাই সকল দিক বিবেচনা করে অকপটে বলা যায় যে “পিপল” স রিপাবলিক” এর মার্জিত, ব্যাপক ও গ্রহনযোগ্য অনুবাদ হবেঃ
“গনতান্ত্রিক বাংলাদেশ”, গনপ্রজাতন্ত্রী
বাংলাদেশ” নয়।
যতো শীঘ্র সম্ভব বিষয়টার সুরাহা অতি জরুরী।

ডক্টর সিনহা এম এ সাঈদ


সিনহা ভাইয়া বাস্তবতার আলোকে দারুন একটা ভাবনার লিখনি পাঠে মুগ্ধ হলাম।