নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী ঢাকায়

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনে যোগ দিতে আজ সোমবার সকালে ঢাকায় এসেছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী। নেপাল এয়ারের একটি ফ্লাইটে সকালে তিনি হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে পৌঁছান।

নেপালের কোনো প্রেসিডেন্টের এটাই প্রথম বাংলাদেশ সফর। সফরসূচি অনুসারে, বিমানবন্দরে অভ্যর্থনার পাশাপাশি নেপালের প্রেসিডেন্টকে গার্ড অব অনারও দেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন নেপালের প্রেসিডেন্ট।

বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন বিদ্যাদেবী ভান্ডারী। সেখানে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও থাকবেন। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন নেপালের প্রেসিডেন্ট।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.