নারায়ণগঞ্জে চাঁদমারী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের চাঁদমারী বস্তি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট।

সোমবার (২২ মার্চ) দিবাগত রাত ১২ টার পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় শতাধিক ঘর আগুনে ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ পরিচালনা আব্দুল্লাহ আল আরেফীন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনের সংবাদে সাতটি ইউনিট পৌঁছেছে। কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে বস্তি এলাকায় আগুন লেগেছে বলে নিশ্চিত হওয়া গেছে। সূত্রপাত কিংবা ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনই বলা যাচ্ছে না।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.