“রাষ্ট্র বিজ্ঞান,রাজনীতি ও রাজনীতিবীদ”
রাষ্ট্র বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হলো রাজনীতি আর সাংগঠনিক প্রক্রিয়ায় রাজনীতি নিয়ে যারা নাড়াচাড়া বা চর্চা করেন তিনি বা তারা হলেন রাজনীতিবিদ। লক্ষ্য করার বিষয় যে রাজনীতির সাথে সংগঠনের সম্পর্ক ওতোপ্রোতোভাবে জড়িত আর এ সংগঠনকেই রাজনীতির পরিভাষায় বলা হয় রাজনৈতিক সংগঠন যা সোজা ভাষায় দল বলে পরিচিত। অতএব, এ তিনটি ধারনা, রাষ্ট্র বিজ্ঞান, রাজনীতি ও রাজনীতিবীদ একই সুএ থেকে উত্থিত ও গাথা।
জিজ্ঞেসা হলোঃ
রাষ্ট্র বিজ্ঞান আগে না রাজনীতি আগে?
যে কোন যুক্তি ও ব্যাখ্যায় বলা যায় পরিবার, গোষ্ঠী, সমাজ, এলাকা, সাম্রাজ্য বা দেশ পরিচালনায় অপরিহার্যভাবেই এক ধরনের নীতি কাজ করে, শুরুতে এটাই হলো পরিচালনা সংক্রান্ত নীতি
যাকে বলা যায় সরকার ও রাজনীতির উদ্ভব ও বিকাশের সূতিকাগার। আর রাষ্ট্র বিজ্ঞান হলো এর অর্থাৎ সরকার এবং রাজনীতির জাতীয়, আন্চলিক ও আন্তর্জাতিক, ভৌগোলিক, সামুদ্রিক ও মহাকাশীয অবয়বে সম্প্রসারিত,বিজ্ঞানভিত্তিক বহুমুখী একাডেমিক চিন্তা- ভাবনারই বহিঃপ্রকাশ।
সে কারনেই ইচ্ছা-অনিচ্ছায় নানা ধরনের এুটি-বিচ্যুতি সত্ত্বেও রাষ্ট্র বিজ্ঞানের পরিমন্ডলেই রাজনীতি ও রাজনীতিবীদের বিচরন কাংখিত বলে পরিগনিত হয়ে থাকে।
রাজনৈতিক আদর্শ, ভিশন, মিশন, লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসুচীর প্রনযন, ধারন ও বহন করা হয সংশ্লিষ্ট রাজনৈতিক দলের মাধ্যমে।
দলের পরিচালনা ও সাংগঠনিক ভিত গড়ে তোলে, মুজবুত করা, দেশব্যাপী প্রসার ঘটানোর জন্য দরকার কর্মীবাহিনী ও নেতৃত্ব। নেতৃত্বে যারা থাকেন তাদের বলা হয নেতা যা সহানীয়, আন্চলিক ও জাতীয় পর্যায় পর্যন্ত নির্ধারিত।
নেতৃত্ব হলো দলের প্রান ও চালিকাশক্তি। যে দলের নেতৃত্ব যতো উৎকৃষ্ট, ভিশনারী, দৃড়, সৎ,, নির্মোহ, আদর্শবাদী ও অনুকরনীয় ভাব মুর্তির অধিকারী সে দলের গ্রহনযোগ্যতা ততো বেশী।
যে দলের জন সংযোগ ও জন সম্পৃক্ততা যতো বেশী সে দল ততো বেশী সফল ভোটের রাজনীতিতে, নির্বাচনে বিজয়ী হয়ে সে দলেরই সরকার গঠনের সম্ভাবনা ততো বেশী।
রাজনৈতিক দলের ঘোষিত নীতিই হলোঃ
ব্যক্তি চেয়ে গোষ্ঠী বড়
গোষ্ঠীর চেয়ে দল বড়
দলের চেয়ে দেশ বড়।
এখানে সর্বোচচ গুরুত্ব ও অগ্রাধিকার হলো দেশ ও দেশপ্রেমের
যা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ও সমুন্নত রাখার মুল হাতিয়ার।
গনতন্ত্র মানেই একজন নয,স্বাধীন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিযে বহুজনের মতের অনুমোদনের শাসন। তাই তো গনতন্ত্রে বহুদলের অবস্থান ও সহনশীল রাজনৈতিক পরিবেশ অতি জরুরী।
বর্তমান সমযটা হিন্দু ধর্মেে “কলিকাল” আর ইসলামের বিবেচনায় “ক্ষয়িষ্ণু সময” বলে বিবেচিত।
রাষ্ট্র বিজ্ঞান ও রাজনীতির মুল চিন্তা- চেতনায় এখন রাজনীতি ও দল চলে না। এ দুরত্ব দিন দিন বেড়েই চলছে জ্যামিতিক নিয়মে, সব কিছু ওলট- পালট করে দিয়ে। সোনামী চলছে সর্বএ।
অতএব, গনতন্ত্রেের জন্যও সমযটা নিরাপদ নয়।
গনতন্ত্রের আড়ালে, নামে অগণতান্ত্রিক চিন্তা- চেতনা, মুল্যবোধ, শাসন ইত্যাদি বিরাজমান।
এখনকার চেতনা হলোঃ
দেশের চেযে দল বড়
দলের চেয়ে গোষ্ঠী বড়
গোষ্ঠীর চেয়ে ব্যক্তি বড়
সবার চেয়ে নেতা বড়
নেতাই হলো রাজনীতি
নেতা আছে স্বাধীনতা
ও সার্বভৌমত্ব আছে
নেতা নেই সবই বিপন্ন।
সমযটা দলীয প্রধানের একক নেতৃত্বের, কোন নুতন নেতৃত্ব সৃষ্টির নয়। এমনকি পুরাতন, অভিজ্ঞ, ত্যাগী নেতাদের কোনঠাসা হযে হারিয়ে যাওয়ার সময়।
প্রশ্ন এসে যায সংগত কারনেই, আমরা কোথায় আছি?
উত্তরের দায়িত্বটা সুধী পাঠকের/ পাঠকদের কাছেই রেখে দিলাম।
অতঃপর
জয়, নেতার জয়
নেতা মানে দল
নেতা মান গনতন্ত্র
নেতা মানে রাজনীতি
নেতা মানে উন্নয়ন ও অগ্রগতি
নেতার সুখ, আনন্দ মানে
দলের ও জনগনের সুখ, আনন্দ
নেতার দুঃ খ- বেদনা মানে
দলের ও জনগনের দুঃখ- বেদনা
হায়রে রাজনীতি
হায়রে গনতন্ত্র
হায়ের গনতান্ত্রিক শাসন!!
হে
আব্রাহাম লিংকন
শুনতে, দেখেতে কি পাও তুমি
কি মাএায় হয়েছে অধঃপতন
সংজ্ঞা তোমার গনতন্ত্রের সে বানীরঃ
Governmeent of the People
by the People, for the people.
বলতে আর সংকোচ নেই আজ চলমান গনতন্ত্র নয় আর অধিকার রক্ষার কবচ। তা হলে পথ কি?
এভাবে তো আর চলতে পারে না। উদাসীনতা বা অবহেলা র এ নেতিবাচক অবস্থান থেকে বেড়িয়ে আসতেই হবে।
ভাবতে হবে রাজনীতিবীদ, রাষ্ট্র বিজ্ঞানী এবং সুশীলসমাজ সহ সকলকে কি হতে পারে এর সমাধান।

সিনহা এম এ সাঈদ
২৮ মার্চ ২০২১

