নগ্ন হয়ে অভিনেত্রীর প্রতিবাদ

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের রেশ টেনে ধরা হয়েছে সারা বিশ্বেই। এখনো অনেক দেশে প্রেক্ষাগৃহ বন্ধ। প্রেক্ষাগৃহ খুললেও সিনেমা প্রদর্শন করা হচ্ছে সীমিত পরিসরে। এতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত কলাকিুশলিরাই আছেন বিপাকে। করোনা মহামারীর সময় সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিসর সঙ্কুচিত হয়ে পড়ায় সরকারকে এগিয়ে আসার বার্তা দিয়েছেন এক অভিনেত্রী।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি’র সূত্রে জানা যায়, শুক্রবার (১২ মার্চ) ফ্রেঞ্চ অস্কার হিসেবে খ্যাত সিজার অ্যাওয়ার্ডের মঞ্চে সেরা কস্টিউমের পুরস্কার দিতে ডাকা হয় অভিনেত্রী করিন ম্যাসিয়েরোকে (৫৭)। মঞ্চে আসার পর ফরাসি এ অভিনেত্রীকে দেখে সবাই চমকে যান। কারণ তিনি রক্তমাখা গাধার চামড়ার মতো পোশাক পরেছিলেন। এক পর্যায়ে মঞ্চেই পোশাক খুলে ফেলেন করিন। তার শরীর জুরে লেখা ছিলো “সংস্কৃতি না থাকলে ভবিষ্যৎ থাকবে না” এমন বার্তা। ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ কাসটেক্সের উদ্দেশ্যে তার শরীরে লেখা ছিল, “আমাদের শিল্পকে ফিরিয়ে দাও।”

মহামারী করোনাভাইরাসের এই সময়ে সংস্কৃতি খাতে আরও সহযোগিতা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন করিন ম্যাসিয়েরো।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.