আঙ্কার, তুরস্কঃ ঐতিহাসিক সাতই মার্চ উদযাপন উপলক্ষে আঙ্কারাস্থ বাংলাদেশ দূতাবাসে আয়োজন করা বিশেষ অনুষ্ঠান। ৬ই মার্চ সকালে তুরস্কে নিযুক্ত পতাকা বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান এসডিসি দূতাবাসের কর্মকর্তা/কর্মচারীবৃন্দদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
ঐতিহাসিক ৭ই মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে দূতাবাসের বিজয়-৭১ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তিলাওয়াত করা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। পরে ৭ই মার্চের ভাষনটি প্রদশর্ন করা হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন আঙ্কারা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশের কৃতি ছাত্র সৈয়দ রাশেদ হাসান চৌধুরী এবং একই ইউনিভার্সিটির সহকারী প্রভাষক ড. মঈনুল আহসান।
আলোচনা অনুষ্ঠানে বক্তৃতাকালে রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান এসডিসি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সাথে স্মৃতিচারণমূলক আলোচনা করেন এবং বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণই ছিল প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষনাপত্র। ৭ই মার্চের ভাষনের পরই গোটা দেশ জুড়ে সর্বস্তরের মানুষ সংগঠিত হতে শুরু করে এবং স্বাধীনতার আন্দোলনের চূড়ান্ত রূপ লাভ করে ২৫ মার্চের কালরাত্রে বঙ্গবন্ধুকে গ্রেফতারের পর, যার পথপরিক্রমায় ৭১ সালের ১৬ ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যূদয় ঘটে।
রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়নে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে সকলকে দেশে-বিদেশে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে এবং আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে ব্রতি হওয়ার আহ্বান জানান।
সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রাষ্ট্রদূত এবং মিশন উপ-প্রধান মোঃ রইচ হাসান সরোয়ার কবিতা আবৃত্তি করে শোনান।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বিকেলে জুম মিটিং এর মাধ্যমে তুরস্কে অবস্থিত বিভিন্ন শ্রণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
শুদ্ধস্বর/আইপি

