ডিসিসহ ডিএমপির চার কর্মকর্তাকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার দুজন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মইনুর হাসানকে ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার ও ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার ওয়াহিদুর ইসলামকে গোয়েন্দা তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে সহকারী পুলিশ কমিশনার মো. মাহিন ফরাজীকে গোয়েন্দা ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার এবং উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার জয়ীতা দাসকে লজিস্টিকস বিবাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.