চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হিলংজিয়াং প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। প্রদেশের হাইলুন নগরীর এ দুর্ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।
বুধবার স্থানীয় সময় সকাল ৭টায় ১৬ যাত্রী নিয়ে একটি বাস উল্টে রাস্তার পাশের খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পুলিশ ওই বাসচালককে আটক করেছে। দুর্ঘটনার ব্যাপারে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে প্রাদেশিক পুলিশ।

