চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হন আরও তিনজন।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার বালুগুট্টা এলাকায় এ ঘটনা ঘটে।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মাহাবুব মিলকী জানান, রাঙামাটির চন্দ্রঘোনা এলাকা থেকে চট্টগ্রামগামী ট্রাকের সঙ্গে বালুগুট্টায় দুটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় চার যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত অপরজনকে দেওয়া হচ্ছে চিকিৎসা। তার অবস্থাও সংকটাপন্ন। দুর্ঘটনার কারণ তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে বলেও জানান ওসি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.