কুমিল্লায় চলন্ত বাসে আগুন: আরও ১ জনের মৃত্যু

কুমিল্লার গৌরীপুরে চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় শামসুন্নাহার বেগম (৭৫) নামে দগদ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে।

রবিবার (২১ মার্চ) ভোর ৫টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ নিয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হলো। এর আগে গত ১৫ মার্চ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গোলামুর রহমান (৭৫) নামের এক ব্যক্তি। এছাড়া ঘটনাস্থলে মারা যান তিনজন।

গত ১১ মার্চ সন্ধ্যায় কুমিল্লার দাউদাকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় মতলব এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.