কার্টুনিস্ট কিশোরকে সাবাস দিলেন মীর্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা এতো ভয় পান কেন, কেন একটা অনুমতি দেয়ার পরেও চতুর্দিক বন্ধ করে দিয়ে আমাদের নেতাকর্মী ও সমর্থকদের সমাবেশে আসতে দেন না। কারণ, আপনি জানেন নেতাকর্মী ও সমস্ত জনগণ যদি জেগে ওঠে তাহলে আপনার ক্ষমতায় থাকা সম্ভব হবে না।
বৃহস্পতিবার বেলা সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং বিএনপির আটককৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর বিএনপি উত্তর ও দক্ষিণ এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, আপনারা দেখেছেন কার্টুনিস্ট কিশোরকে কী নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, মুশতাক আহমেদ কারাগারে মৃত্যুবরণ হয়েছেন। আমি সাবাস দিতে চাই কার্টুনিস্ট কিশোরকে যে, অত্যাচারের বিরুদ্ধে সে মামলা করেছে। এই সাহস নিয়ে সবাইকে বেরিয়ে আসতে হবে। এই অন্ধকার ও স্বৈরাচারকে দূর করতে হবে। আমাদের সোচ্চার হতে হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.